পাওনা টাকা চাইতে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে এক ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ উঠল তারই পার্টনারের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহদিপুরের খিরকি এলাকায়। ঘটনায় আহত রিয়াজুল শেখ(৩০) মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে ব্যবসার কাজে রিয়াজুল শেখ ৫৫ হাজার টাকা দেয় ব্যবসায়ি রাহিমূলকে। ব্যবস্যা শেষে ব্যবসায় লাভের টাকা চাই রিয়াজুল। কিন্তু বার বার চাইলেও টাকা ফেরত দিচ্ছিল না রাহিমূল বলে অভিযোগ। রিয়াজুল তার প্রয়োজনে এদিন টাকা চাইতে গেলে তাকে একা পেয়ে বন্দুকের বাঁট দিয়ে মারধোর শুরু করে রাহিমুল বলে অভিযোগ। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। তার চিৎকারে গ্রামবাসীরা আসতেই চম্পট দেয় অভিযুক্ত রাহিমুল। স্থানীয়রা আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। ঘটনায় অভিযুক্তর নামে থানায় অভিযোগ দায়ের করেছে আহতর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এবিষয়ে আহত রিয়াজুল শেখ জানান, ব্যবস্যার জন্য টাকা দিয়েছিলকে রাহিমূলকে। কয়েক মাস পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় টাকা চাইতে গেলে বন্দুকের বাঁট দিয়ে মারধোর করে তাকে।